জিকির বান্দা ও তার রবের মধ্যেকার একাকিত্ব দূর করে দেয়। কেননা যে জিকির করে, তার সাথে যেন আল্লাহ সর্বদা থাকে। আর যে ব্যক্তি গাফিল, তার ও আল্লাহর মাঝে অনেক ব্যবধান থাকে। আর আল্লাহর জিকির ব্যতীত অন্তরের ময়লা বা জং দূর হয় না।
সর্বদা জিকির আল্লাহকে ভুলে যাওয়া থেকে নিরাপদ রাখে। কেননা আল্লাহকে ভুলে যাওয়া বান্দার জীবন ও পরকাল উভয় জগতের জন্য ক্ষতির কারণ। আর আল্লাহকে ভুলে যাওয়া মানে, বান্দা নিজের জীবন ও নিজের কল্যাণকে ভুলে যাওয়া।